১৬৫। বোর্ড যে কোনো ক্যাবল, তার, পাইপ, নালি, পয়ঃনালি বা যে কোনো ধরনের খাল (চ্যানেল)- (ক) যে কোনো ধরনের পানি সরবরাহ, বাতি, নিষ্কাশন ব্যবস্থা বা পয়ঃনালি যে কোনো রাস্তা বা সড়ক বা রাস্তা বা সড়ক হিসাবে বা এই উদ্দেশ্যে স্থাপিত যে কোনো রাস্তা বা সড়কের মধ্য দিয়া, আড়াআড়িভাবে, নীচে বা উপর দিয়া লইয়া যাওয়া, স্থাপন করা বা রক্ষণাবেক্ষণ করিবার উদ্দেশ্যে বা ক্যান্টনমেন্টে অবস্থিত কোনো ভূমি বা ইমারতের মালিককে লিখিতভাবে যুক্তিযুক্ত নোটিশ প্রদান করিবার পর ইমারত বা ভূমির ভিতরে, মধ্য দিয়া, আড়াআড়িভাবে, নীচ বা উপর বা পাশ দিয়া; বা (খ) পানি সরবরাহ করিবার উদ্দেশ্যে বা পানি জমা করিবার ব্যবস্থা তৈরি বা বিতরণ করিবার…