১৬৩। বোর্ড, ক্যান্টনমেন্ট এলাকার অভ্যন্তরে বসবাস করে না এমন কোনো ব্যক্তিকে, যে কোনো উদ্দেশ্যে, যে কোনো পানি সরবরাহ উৎস হইতে, নির্ধারিত শর্ত সাপেক্ষে, পানি সরবরাহ গ্রহণ করিতে বা সরবরাহ করিবার জন্য অনুমতি প্রদান করিতে পারিবে, এবং যে কোনো সময় এইরূপ সরবরাহ প্রত্যাহার বা হ্রাস করিতে পারিবে।