১৬২। ইতঃপূর্বে বা ধারা ১৬০ এর অধীন কোনো চুক্তিতে যাহা কিছুই থাকুক না কেন, বোর্ড কর্তৃক যে কোনো ইমারত বা ভূমিতে, নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে, পানি সরবরাহ করা হইবে বা হইয়াছে বলিয়া গণ্য হইবে, যথা:- (ক) যে কোনো ইমারত বা ভূমি যাহার ভিতর বা উপর বোর্ড কর্তৃক সরবরাহকৃত পানির পাইপ, নালি বা অন্য কোনো স্থাপনা মেরামতহীন অবস্থায় থাকার কারণে অপচয় করা হইলে উহার মালিক, ইজারাদার বা দখলকার যদি উহা সম্পর্কে জ্ঞাত থাকেন, তাহা হইলে তিনি উহা সম্পর্কে বোর্ড কর্তৃক এতদুদ্দেশ্যে নিযুক্ত অফিসারের নিকট নোটিশ প্রদান করিবেন; (খ) এক্সিকিউটিভ অফিসার বা যে কোনো অফিসার বা এতদুদ্দেশ্যে বোর্ড কর্তৃক লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত যে…