১৬। (১) সামরিক ভূমি নিম্নরূপ শ্রেণিতে বিভক্ত হইবে, যথা:-(ক) “’ক” শ্রেণিভুক্ত ভূমি, যাহা সুনির্দিষ্ট সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত বা তদ্রূপ ব্যবহারের জন্য সামরিক কর্তৃপক্ষের অধীন সংরক্ষিত; (খ) “খ” শ্রেণিভুক্ত ভূমি, যাহা সুনির্দিষ্ট সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত নহে, বা তদ্রূপ ব্যবহারের জন্য সংরক্ষিত নহে, তবে সামরিক প্রশাসন সম্পর্কিত কার্যাদি সুচারুরূপে সম্পন্ন করিবার জন্য সামরিক কর্তৃপক্ষের প্রয়োজনে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের নিয়ন্ত্রণে সংরক্ষিত থাকিবে; এবং (গ) ’’গ’’ শ্রেণিভুক্ত ভূমি, যাহা এই আইনের ধারা ৯৩ অনুযায়ী ক্যান্টনমেন্ট বোর্ডের অধীনে ন্যস্ত। (২) সামরিক ভূমি বিধি দ্বারা নির্ধারিত…