১৫৯। যদি বোর্ডের নিকট প্রতীয়মান হয় যে, ক্যান্টনমেন্টের কোনো ইমারত বা ভূমিতে বিশুদ্ধ পানির যথাযথ সরবরাহ নাই, তাহা হইলে বোর্ড, লিখিত নোটিশ দ্বারা, উক্ত ইমারত বা ভূমির মালিক, ইজারাদার বা দখলদারকে কোনো পানি-সরবরাহ উৎস হইতে উক্ত ইমারত বা ভূমিতে সাধারণত দখলদার বা কর্মরত হিসাবে অবস্থানকারী ব্যক্তিদের প্রয়োজনে যথেষ্ট পরিমাণ পানি সংগ্রহ করিবার এবং নির্দিষ্ট আকার ও বর্ণনার সংযোগ পাইপের ব্যবস্থা করিবার এবং উক্ত উদ্দেশ্যে সকল ব্যবস্থা গ্রহণ করিবার জন্য নির্দেশ প্রদান করিতে পারিবে।