১৫৪। (১) কোনো ব্যক্তি, বোর্ডের লিখিত অনুমতি ব্যতীত, মানুষের খাদ্য হিসাবে ব্যবহারের উদ্দেশ্যে কোনো পশু বা ক্যান্টনমেন্টের বাহিরে সরকার বা বোর্ড কর্তৃক রক্ষণাবেক্ষণকৃত কসাইখানা ব্যতীত অন্যত্র জবাইকৃত কোনো পশুর মাংস ক্যান্টনমেন্টের অভ্যন্তরে আনয়ন করিবে না। (২) উপধারা (১) লংঘন করিয়া ক্যান্টনমেন্টের ভিতরে আনীত যে কোনো পশু বা মাংস এক্সিকিউটিভ অফিসার বা বোর্ডের যে কোনো কর্মচারী দ্বারা জব্দ করা যাইবে এবং বোর্ডের সভাপতি কর্তৃক নির্দেশিতভাবে বিক্রয় বা অন্যরূপ ব্যবস্থা করা যাইবে এবং উহা বিক্রয় করা হইলে বিক্রয়লব্ধ অর্থবোর্ড তহবিলে জমা হইবে। (৩) যদি কোনো ব্যক্তি উপধারা (১) এর বিধানাবলি লংঘন করেন, তাহা…