১৫৩। যেক্ষেত্রে এই আইনের অধীন কোনো লাইসেন্স প্রাপ্ত ব্যক্তি বা তাহার কোনো প্রতিনিধি বা শ্রমিক উহার শর্তাবলি, বা কোনো পদ্ধতি বা পরিস্থিতি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে এই আইনের অধীন প্রণীত উপ-আইন, বা যে সকল শর্ত সাপেক্ষে উক্ত লাইসেন্স দ্বারা অনুমোদিত কোনো কিছু করিতে হইবে বা করা যাইবে, তাহা লঙ্ঘন করেন, সেইক্ষেত্রে বোর্ড, এই আইনের অধীন অন্য কোনো দণ্ড আরোপ করা হইলে উহা ক্ষুণ্ণ না করিয়া, লিখিত আদেশ দ্বারা, উক্ত লাইসেন্স বাতিল বা উহা যেইরূপ উপযুক্ত মনে করিবে সেইরূপ সময়ের জন্য, উহা স্থগিত করিতে পারিবে: তবে শর্ত থাকে যে, এইরূপ কোনো আদেশ প্রদান করা হইবে না, যদি না লাইসেন্সধারীকে তদ্বিষয়ে কারণ দর্শানোর সুযোগ…