১৫। (১) সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের কার্যাবলি হইবে প্রধানত নিম্নরূপ, যথা:- (ক) সশস্ত্র বাহিনীসমূহের জন্য সকল ধরনের প্রতিরক্ষা বিভাগীয় ভূমির অধিগ্রহণ, রক্ষণাবেক্ষণ (custody) ও দাবি পরিত্যাগকরণ (relinquishment) সংক্রান্ত বিষয়াদি তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ; (খ) সকল সামরিক ভূ-সম্পত্তি সংক্রান্ত প্রশাসনিক ও আর্থিক নিয়ন্ত্রণ; (গ) অধিদপ্তরের সকল গ্রেডের কর্মচারীগণের প্রশাসনিক নিয়ন্ত্রণ; (ঘ) সামরিক আবাসিক প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন এবং তদুদ্দেশ্যে ভূমি অধিগ্রহণ বা অন্যান্য আইনানুগ উপায়ে ভূমি গ্রহণ; (ঙ) সামরিক আবাসিক প্রকল্পের ভূমি ও ফ্ল্যাটের হস্তান্তর অনুমোদন, ছাড়পত্র প্রদান ও নাম জারিকরণ;…