১৪৬। (১) বোর্ড ক্যান্টনমেন্টের অভ্যন্তরে কোনো বেসরকারি বাজার বা কসাইখানা খোলার লাইসেন্স প্রদানের জন্য ইহা যেইরূপ উপযুক্ত মনে করিবে সেইরূপ, ফি আরোপ করিতে পারিবে এবং এই আইন এবং তদধীন প্রণীত উপ-আইনের সহিত সামঞ্জস্য রাখিয়া, উহা যেইরূপ উপযুক্ত মনে করিবে সেইরূপ শর্ত সাপেক্ষে, উক্ত লাইসেন্স প্রদান করিতে পারিবে। (২) বোর্ড কোনো কারণ দর্শানো ব্যতিরেকে উপধারা (১) এর অধীন প্রদত্ত লাইসেন্স বাতিল করিতে পারিবে।