১৪৪। কোনো বাজার বা কসাইখানায় স্টল ভাড়া, কর এবং আরোপযোগ্য ফি, যদি থাকে, উহার তালিকা এবং এই আইনের অধীন এইরূপ বাজার বা কসাইখানার ব্যবহার নিয়ন্ত্রণের উদ্দেশ্যে প্রণীত উপ-আইন সমূহের কপি বাজার বা কসাইখানার কোনো দৃশ্যমান স্থানে আঁটিয়া দিতে হইবে।