১৪২। (১) কোনো ব্যক্তি, বোর্ডের সাধারণ বা বিশেষ লিখিত অনুমতি ব্যতীত, বাজারে কোনো পশু বা দ্রব্য বিক্রয় করিবে না বা বিক্রয়ের উদ্দেশ্যে আনয়ন করিবে না। (২) উপধারা (১) এর বিধানাবলি লঙ্ঘনকারী কোনো ব্যক্তিকে এবং উক্ত ব্যক্তি কর্তৃক বিক্রয়ের উদ্দেশ্যে আনীত কোনো পশু বা দ্রব্য, তাৎক্ষণিকভাবে এক্সিকিউটিভ অফিসার বা তাহার আদেশে বা এতদুদ্দেশ্যে বোর্ড কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত যে কোনো অফিসার বা কর্মচারী দ্বারা, বাজার হইতে অপসারণ করা যাইবে।