১৩৯। যদি কোনো ব্যক্তি, বোর্ডের লিখিত অনুমতি ব্যতীত, ক্যান্টনমেন্টে কোনো গণস্থানের উপরিভাগ খনন করেন যাহা বেসরকারি সম্পত্তি নহে, তাহা হইলে তিনি অন্যূন ২ (দুই) হাজার টাকা এবং অনধিক ১০ (দশ) হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হইবেন।