১৩৬। বোর্ড, লিখিত আদেশ দ্বারা, যে কোনো সড়ক বা বোর্ডের উপর ন্যস্ত যে কোনো ভূমিতে কোনো নির্মাণ সামগ্রী জমা করিবার, বা উহাতে কোনো সাময়িক খনন করিবার বা, জনগণের নিরাপত্তা বা সুবিধার্থে ইহা যেইরূপ নির্ধারণ করিবে সেইরূপ শর্ত সাপেক্ষে, উহার উপর নির্মাণ করিবার জন্য অস্থায়ী অনুমতি প্রদান করিতে পারিবে, এবং এইরূপ অনুমতির জন্য কোনো ফি আরোপ করিতে পারিবে এবং উহার নিজস্ব বিচার-বিবেচনা অনুসারে এইরূপ অনুমতি প্রত্যাহার করিতে পারিবে।