১৩৫। (১) বোর্ড, লিখিত নোটিশ দ্বারা, যে কোনো সড়কে কোনো ইমারত বা ভূমির মালিক বা ইজাদারকে তাহার নিজ খরচে এবং বোর্ড যেইরূপ উপযুক্ত মনে করিবে সেইরূপে উক্ত ইমারত বা ভূমি হইতে বৃষ্টির পানি সংগ্রহ ও বহনের জন্য এবং উহা নিষ্কাশনের জন্য উপযুক্ত ব্যবস্থা এবং পাইপ স্থাপন করিবার জন্য, এবং সুষ্ঠু অবস্থায় এইরূপ ইমারত বা ভূমি এবং কোনো নর্দমা বা পয়ঃনালির মধ্যে অন্য কোনো রূপ সংযোগ বা যোগাযোগ স্থাপনের জন্য নির্দেশ প্রদান করিতে পারিবে। (২) ক্যান্টনমেন্টের কোনো ইমারত বা ভূমি হইতে সুষ্ঠুভাবে পানি নিষ্কাশনের জন্য বোর্ড, লিখিত নোটিশ দ্বারা, কোনো ইমারত বা ভূমির মালিক বা ইজারাদারকে- (ক) কোনো প্রাঙ্গণ, সরুপথ বা দুই বা…