১৩৪। (১) বোর্ড যে কোনো সময়ে, লিখিত নোটিশ দ্বারা, ক্যান্টনমেন্টে যে কোনো ভূমির মালিক, ইজারাদার বা দখলদারকে কোনো ইমারতের নির্মাণ বা পুনঃনির্মাণ বন্ধ করিবার জন্য নির্দেশ প্রদান করিতে পারিবে, এবং সেই ক্ষেত্রে বোর্ড যদি বিবেচনা করে যে, এইরূপ নির্মাণ বা পুনঃনির্মাণ ধারা ১৩৩ এর অধীন একটি অন্যায়কার্য, তাহা হইলে, উক্ত নির্মাণ বা পুনঃনির্মাণ সম্পূর্ণ হওয়ার ১২ (বারো) মাসের মধ্যে, ইহা যেইরূপ প্রয়োজন মনে করিবে সেইরূপে, নির্মিত বা পুনঃনির্মিত ইমারত বা উহার যে কোনো অংশ পরিবর্তন করিবার বা ভাঙ্গিয়া ফেলিবার জন্য নির্দেশ প্রদান করিতে পারিবে: তবে শর্ত থাকে যে, বোর্ড, এইরূপ কোনো ইমারত বা উহার কোনো অংশ পরিবর্তন…