১৩২। (১) বোর্ড, ইতঃপূর্বে উল্লিখিতরূপে কোনো ইমারতের নির্মাণ বা পুনঃনির্মাণ অনুমোদনের সময়, কাজ শুরু হইবার পর নির্মাণ বা পুনঃনির্মাণ সমাপ্ত করিবার জন্য একটি যুক্তিযুক্ত সময় নির্দিষ্ট করিয়া দিবে, এবং, যদি এইরূপ নির্দিষ্ট সময়ের মধ্যে নির্মাণ বা পুনঃনির্মাণ সমাপ্ত না হয়, তাহা হইলে ইহা তৎপরবর্তীতে ইতঃপূর্বে ব্যবস্থাকৃতভাবে নূতন অনুমোদন গ্রহণ করা ব্যতীত অব্যাহত রাখা যাইবে না, যদি না বোর্ড, ইহার নিকট আবেদনের প্রেক্ষিতে, উক্ত বিষয়ে সময় বৃদ্ধি করিয়া থাকে: (২) উপধারা (১) বর্ণিত সময়সীমা বর্ধিত করিবার আবেদন জরিমানা ব্যতিরেকে সর্বোচ্চ ৩ (তিন) বার অনুমোদন করা যাইবে। (৩) উপধারা (১) বর্ণিত সময়সীমা বর্ধিত…