১২৯। (১) বোর্ড, ইমারত নির্মাণ বা, ক্ষেত্রমত পুনঃনির্মাণ, প্রত্যাখ্যান করিতে পারিবে বা সম্পূর্ণরূপে বা নিম্নবর্ণিত সকল বা যে কোনো বিষয়ে, উহা যেইরূপ উপযুক্ত মনে করিবে সেইরূপ লিখিত নির্দেশনা সাপেক্ষে, অনুমোদন করিতে পারিবে, যথা :- (ক) ইমারতের সম্মুখে উন্মুক্ত পথ বা সড়ক যাহা প্রয়োজনে ছাড়িতে হইবে; (খ) ইমারতের বায়ু চলাচল নিশ্চিতকরণ, পরিষ্কার পরিচ্ছন্নতায় সহায়তাকরণ ও অগ্নি প্রতিরোধের জন্য ইমারতের কাছাকাছি যে জায়গা ছাড়িতে হইবে; (গ) ইমারতের অবাধ বায়ু চলাচলের ব্যবস্থা, কক্ষের ন্যূনতম ঘন আয়তন এবং ইমারতের সম্ভাব্য তলার সংখ্যা ও উচ্চতা; (ঘ) নর্দমা, পায়খানা, প্রশ্রাবখানা, ময়লার স্তুপ বা ময়লার অন্যান্য…