১২৮। (১) ধারা ১২৭ এর অধীন নোটিশ প্রদানকারী ব্যক্তি সংশ্লিষ্ট ইমারতটি যে উদ্দেশ্যে ব্যবহৃত হইবে উহা নির্দিষ্ট করিবেন। (২) কোনো নোটিশ আইনসম্মত হইবে না, যদি না উপধারা (১) এর অধীন আবশ্যক সকল তথ্য এবং এই আইনের অধীন প্রণীত উপ-আইনসমূহের অধীন প্রয়োজনীয় কোনো অতিরিক্ত তথ্য ও নক্সা বোর্ডের সন্তুষ্টি অনুসারে নোটিশের সহিত প্রদান করা হয়।