১২৭। (১) যদি কোনো ব্যক্তি ক্যান্টনমেন্টের অভ্যন্তরে কোনো ইমারত নির্মাণ বা পুনঃনির্মাণ করিতে ইচ্ছা করেন, তাহা হইলে তিনি বোর্ডের নিকট লিখিতভাবে তাহার ইচ্ছা প্রকাশ করত নোটিশ প্রদান করিয়া অনুমোদনের জন্য আবেদন করিবেন। (২) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে কোনো ব্যক্তি, ইমারত নির্মাণ বা পুনঃনির্মাণ করিয়াছেন বলিয়া গণ্য হইবেন, যিনি- (ক) কোনো ইমারতের বাস্তব পরিবর্তন বা পরিবর্ধন করেন; বা (খ) কোনো ইমারতকে মানুষের আবাসন হিসাবে রূপান্তরিত করেন যাহা মূলত উক্ত উদ্দেশ্যে নির্মিত হয় নাই; বা (গ) মূলত একটি আবাসস্থল হিসাবে নির্মিত ইমারতকে একাধিক আবাসস্থল হিসাবে রূপান্তরিত করেন; বা (ঘ) ২ (দুই) বা ততোধিক আবাস্থলকে…