১২৩। (১) বোর্ড- (ক) ক্যান্টনমেন্টের অভ্যন্তরে বা বাহিরে ইহা যেইরূপ উপযুক্ত মনে করিবে সেইরূপ সংখ্যক হাসপাতাল এবং ডিসপেনসারি স্থাপন ও রক্ষণাবেক্ষণ করিতে পারিবে; বা (খ) ক্যান্টনমেন্টের অভ্যন্তরে বা বাহিরে যে কোনো হাসপাতাল বা ডিসপেনসারি বা পশু চিকিৎসালয়কে, উহা যেইরূপ উপযুক্ত মনে করিবে সেইরূপ শর্ত সাপেক্ষে, অনুদান প্রদান করিতে পারিবে। (২) উপধারা (১) এর অধীন রক্ষণাবেক্ষণকৃত বা সহায়তাকৃত প্রত্যেক হাসপাতাল বা ডিসপেনসারিতে সংক্রামক বা ছোঁয়াচে রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য ওয়ার্ড বা ওয়ার্ডসমূহ সংযুক্ত থাকিবে। (৩) এই ধারার অধীন রক্ষণাবেক্ষণকৃত বা সহায়তাকৃত প্রত্যেক হাসপাতাল বা ডিসপেনসারিতে…