১২২। (১) কোনো ক্যান্টনমেন্টের বাসিন্দাদের মধ্যে সংক্রামক বা ছোঁয়াচে রোগের প্রাদুর্ভাব ঘটিলে বা ছড়াইয়া পড়িবার আশংকা দেখা দিলে বা উহার কোনো জীবজন্তুর মধ্যে মহামারি ছড়াইয়া পড়িলে, যদি স্টেশন কমান্ডার মনে করেন যে, এই আইনের বিধানাবলি বা ক্যান্টনমেন্টে আপাতত বলবৎ যে কোনো আইনের বিধানাবলি প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত, তাহা হইলে তিনি, সরকারের পূর্বানুমোদনক্রমে, উক্ত রোগের প্রাদুর্ভাব বা বিস্তার রোধের জন্য প্রয়োজনীয় যে কোনো ব্যবস্থা গ্রহণ করিতে পারিবেন। (২) একজন পেশাদার চিকিৎসক যদি ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসারের নিকট এই মর্মে প্রত্যায়ন করেন যে, তাহার মতে, কোনো গোয়ালা দ্বারা সরবরাহকৃত দুধের কারণে…