১১৯। (১) যেক্ষেত্রে, বোর্ডের মতে, ক্যান্টনমেন্টের অভ্যন্তরে কোনো ভূমিতে কোনো প্রকারের শস্যের চাষ বা এইরূপ কোনো সারের ব্যবহার বা কোনো সুনির্দিষ্ট ধরনের সেচ আশেপাশের বসবাসকারী জনগণের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হইতে পারে, সেই ক্ষেত্রে বোর্ড, গণ-বিজ্ঞপ্তি দ্বারা, নির্দিষ্ট সময়ের পর, উক্ত কার্যসমূহ নিষিদ্ধ করিতে পারিবে, বা একইভাবে নোটিশ দ্বারা, বোর্ড যেইরূপ উপযুক্ত মনে করিবে সেইরূপে, নোটিশে উল্লিখিত শর্ত সাপেক্ষে উহা পরিচালিত হইবে মর্মে নির্দেশ প্রদান করিতে পারিবে। (২) এই ধারার অধীন কোনো নোটিশ জারি হওয়ার পর, যদি কোনো ভূমি আইনানুগভাবে চাষের জন্য প্রস্তুত করা হয় বা উহাতে কোনো ফসল বোনা হয় বা উহার উপর…