১১৪। বোর্ড, লিখিত নোটিশ দ্বারা- (ক) কোনো বেসরকারি শৌচাগার বা প্রশ্রাবখানার মালিক বা উহার উপর কর্তৃত্বসম্পন্ন কোনো ব্যক্তিকে উহা গণ-ব্যবহারের জন্য না রাখিতে নির্দেশ প্রদান করিতে পারিবে; বা (খ) যেক্ষেত্রে বেসরকারি শৌচাগার বা প্রশ্রাবখানা নির্মাণ পরিকল্পনা বোর্ড কর্তৃক অনুমোদন করা হয় এবং উহার অনুলিপি, আবেদন করা হইলে, বিনামূল্যে পাওয়া যায়, সেইক্ষেত্রে- (অ) যে কোনো ব্যক্তিকে, যিনি কোনো বেসরকারি শৌচাগার বা প্রশ্রাবখানা মেরামত বা নির্মাণ করিতেছেন উহা হেলথ অফিসার দ্বারা বা তাহার নির্দেশে পরিদর্শন না করা পর্যন্ত এবং পরিকল্পনা অনুসারে অনুমোদিত না হওয়া পর্যন্ত ব্যবহারের অনুমতি না দেওয়ার জন্য নির্দেশ…