১১৩। (১) প্রত্যেক ব্যক্তি, যিনি সরকারের পক্ষে বা অন্যভাবে, ১০ (দশ) এর অধিক কর্মচারী বা শ্রমিক নিয়োগ করেন এবং প্রত্যেক ব্যক্তি যিনি ক্যান্টনমেন্টের কোনো বাজার, স্কুল, নাট্যশালা বা গণ-অবকাশের কোনো স্থানের ব্যবস্থাপনা করেন বা নিয়ন্ত্রণ করেন, উক্ত বিষয়ে বোর্ডকে নোটিশ প্রদান করিবেন এবং এইরূপ শৌচাগার ও প্রশ্রাবখানার ব্যবস্থা করিবেন এবং, বোর্ড যেইরূপ উপযুক্ত মনে করিবে সেইরূপ সংখ্যক ঝাড়ুদার নিয়োগ করিবেন এবং উক্ত শৌচাগার ও প্রশ্রাবখানা পরিষ্কার ও সঠিক অবস্থায় রাখিবার ব্যবস্থা করিবেন। (২) ক্যান্টনমেন্টের অভ্যন্তরে, শ্রম আইন, ২০০৬ (২০০৬ সনের ৪২ নম্বর আইন) এর অধীনে কোনো কারখানার ক্ষেত্রে, এই ধারার কোনো…