১১২। বোর্ড লিখিত নোটিশ দ্বারা, ক্যান্টনমেন্টের যে কোনো ইমারত বা ভূমির মালিক বা ইজারাদারকে, নোটিশে উল্লিখিত পদ্ধতিতে, কোনো শৌচাগার, প্রশ্রাবখানা, মলাধার, ডাস্টবিন বা নোংরা বস্তু, পয়ঃ বা ময়লার ধারণপাত্র বা কোনো অতিরিক্ত শৌচাগার, প্রশ্রাবখানা, মলাধার বা উল্লিখিত অন্যান্য ধারণপাত্র, যাহা, ইহার মতে, দালানে বা ভূমিতে সরবরাহের ব্যবস্থা করা উচিত, তাহা সরবারাহের জন্য নির্দেশ প্রদান করিতে পারিবে।