১১০। কোনো ক্যান্টনমেন্টের এক্সিকিউটিভ অফিসার, লিখিত নোটিশ দ্বারা,- (ক) ক্যান্টনমেন্টের কোনো ভূমি বা ইমারতের মালিক, ইজারাদার বা দখলদার হিসাবে কর্তৃত্ব সম্পন্ন কোনো ব্যক্তিকে নিম্নবর্ণিত কার্যাদি সম্পাদনের জন্য নির্দেশ প্রদান করিতে পারিবেন, যথা:- (অ) কোনো ভূমি বা ইমারত সংশ্লি¬ষ্ট মলাধার যাহা, এক্সিকিউটিভ অফিসারের মতে, একটি উপদ্রব, উহা বন্ধ করা; বা (আ) ভূমির উপর বা ইমারতের অভ্যন্তরের কোনো নোংরা বস্তু পাত্রে জমা হওয়া নোংরা বস্তু বা পয়ঃনিষ্কাশন, নোটিশে উল্লিখিত পদ্ধতিতে, পরিষ্কার অবস্থায় রাখা; বা (ই) কোনো বেসরকারি পায়খানা, প্রশ্রাবখানা, সিংক, গোসলখানার পানি বা অন্য দুর্গন্ধযুক্ত বস্তু, চুয়াইয়া…