১০৮। (১) বোর্ড কোনো ইমারত বা ভূমির দখলদারের আবেদন বা সম্মতিক্রমে বা, যেই ক্ষেত্রে কোনো ইমারত বা ভূমির দখলদার এই ধারায় উল্লিখিত কোনো বিষয়ে বোর্ডের সন্তুষ্টি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করিতে ব্যর্থ হন, সেইক্ষেত্রে এইরূপ সম্মতি ব্যতিরেকে এবং দখলদারকে লিখিত নোটিশ প্রদানের পর, যে কোনো ইমারত বা ভূমির বা ঘর সাফাইয়ের কাজের দায়িত্ব, এতদুদ্দেশ্যে বোর্ড যেইরূপ উপযুক্ত মনে করিবে সেইরূপ সময় ও শর্তে, গ্রহণ করিতে পারিবে। (২) বোর্ড এই ধারায় উল্লিখিত দায়িত্ব গ্রহণ করিলে এইরূপ দায়িত্ব পালনের সময় অপসারিত সকল বস্তু বোর্ডের সম্পত্তি হইবে। (৩) এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে, ’’ঘর সাফাই’’ অর্থ শৌচাগার, পায়খানা,…