১০৬। (১) হেলথ অফিসার সমগ্র ক্যান্টনমেন্টের উপর সাধারণ স্বাস্থ্য ব্যবস্থা বিষয়ক তত্ত্বাবধান করিবেন এবং প্রত্যেক মাসে বোর্ডের নিকট ক্যান্টনমেন্টের স্বাস্থ্য ব্যবস্থা বিষয়ক অবস্থা সম্পর্কে, তিনি যেইরূপ উপযুক্ত মনে করেন সেইরূপ সুপারিশসহ, একটি রিপোর্ট পেশ করিবেন। (২) সহকারী হেলথ অফিসার স্বাস্থ্য ব্যবস্থা বিষয়ে, বোর্ডের নিয়ন্ত্রণ সাপেক্ষে, হেলথ অফিসার কর্তৃক তাহার উপর অর্পিত দায়িত্ব পালন করিবেন।