১০২। (১) বোর্ড, সম্ভাব্য অগ্নিকান্ড প্রতিরোধকল্পে, গণ-বিজ্ঞপ্তি দ্বারা, নির্দেশ প্রদান করিতে পারিবে যে,- (ক) ক্যান্টনমেন্টে, নোটিশে উল্লিখিত সীমানার মধ্যে, বোর্ডের লিখিত অনুমতি ব্যতীত, ঘাস, মাদুর, পাতা বা অন্য দাহ্য বস্তু দ্বারা নির্মাণ বা নবায়ন করা যাইবে না এবং বোর্ড, লিখিত নোটিশ দ্বারা, নির্দেশ অমান্যকারী কোনো ব্যক্তিকে কুঁড়েঘর বা অন্য কোনো ইমারতের ছাদ বা বাহিরের দেওয়াল উহা অপসারণ বা পরিবর্তন করিতে বাধ্য করিতে পারিবে; (খ) ক্যান্টনমেন্ট এলাকার কোনো ইমারত বা উহার বাহিরের ছাদ বা দেওয়াল দফা (ক) তে উল্লিখিত কোনো বস্তু দ্বারা নির্মিত থাকিলে উহার মালিককে এইরূপ ছাদ বা দেওয়াল, নোটিশে উল্লিখিত সময়ের…