১০১। (১) যদি কোনো ব্যক্তি ক্যান্টনমেন্টে এলাকার সীমানার মধ্যে কোনো সড়কে যানবাহন চালনা, পথ নির্দেশনা বা পরিচালনার সময়, বাস্তব প্রয়োজন ব্যতিরেকে,- (ক) বিপরীত দিক হইতে আগত কোনো যানবাহনকে অতিক্রমকালে বামে চলিতে, বা (খ) তাহার ন্যায় একই দিকগামী কোনো যানবাহনকে অতিক্রমকালে ডানে চলিতে, ব্যর্থ হন, তাহা হইলে তিনি অন্যূন ২ (দুই) হাজার এবং অনধিক ৫ (পাঁচ) হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হইবেন।