৭। (১) চেয়ারম্যান কর্তৃক নির্ধারিত তারিখে, কেন্দ্রীয় পরিষদ সাধারণভাবে প্রতি বৎসর ২(দুই) বার ঢাকায়, সভায় মিলিত হইবে। (২) চেয়ারম্যান, প্রয়োজনে কেন্দ্রীয় পরিষদের বিশেষ সভা আহবান করিতে পারিবেন। (৩) চেয়ারম্যান কেন্দ্রীয় পরিষদের সকল সভায় সভাপতিত্ব করিবেন। (৪) মোট সদস্য সংখ্যার অন্যূন অর্ধেক সদস্যের উপস্থিতিতে সভার কোরাম গঠিত হইবে। (৫) সভায় উপস্থিত সংখ্যাগরিষ্ঠ সদস্যের সম্মতির ভিত্তিতে সভার সিদ্ধান্ত গৃহীত হইবে। (৬) উপস্থিত সদস্যগণের সংখ্যাগরিষ্ঠ ভোটে সভার সিদ্ধান্ত গৃহীত হইবে এবং ভোটের সমতার ক্ষেত্রে সভাপতিত্বকারী ব্যক্তির দ্বিতীয় বা নির্ণায়ক ভোট প্রদানের ক্ষমতা থাকিবে।