৬। ক্যাডেট কলেজসমূহের একটি কেন্দ্রীয় পরিষদ থাকিবে এবং উহা নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:- (ক) সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়, পদাধিকারবলে, যিনি উহার চেয়ারম্যানও হইবেন ; (খ) সভাপতি, পরিচালনা পরিষদ, পদাধিকারবলে ; (গ) অর্থ বিভাগ কর্তৃক মনোনীত উক্ত বিভাগের অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মচারী ; (ঘ) শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উক্ত মন্ত্রণালয়ের অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মচারী; (ঙ) যুগ্ম-সচিব (পূর্ত ও উন্নয়ন), প্রতিরক্ষা মন্ত্রণালয়, পদাধিকারবলে ; (চ) পরিচালক, শিক্ষা পরিদপ্তর, বাংলাদেশ সেনাবাহিনী, পদাধিকারবলে ; (ছ) পরিচালক, শিক্ষা পরিদপ্তর, বাংলাদেশ নৌবাহিনী,…