২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোন কিছু না থাকিলে, এই আইনে, - (ক) ‘‘কর্মচারী’’ অর্থ কলেজের কর্মে বেতন-ভাতাদিযুক্ত নিয়মিত পদে নিযুক্ত কোন ব্যক্তি; (খ) ‘‘ক্যাডেট’’ অর্থ কলেজের একজন শিক্ষার্থী; (গ) ‘‘কলেজ’’ অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত কোন ক্যাডেট কলেজ; (ঘ) ‘‘কেন্দ্রীয় পরিষদ’’ অর্থ ধারা ৬ এর অধীন গঠিত ক্যাডেট কলেজ কেন্দ্রীয় পরিষদ; (ঙ) ‘‘চেয়ারম্যান’’ অর্থ ধারা ৬ এর অধীন গঠিত কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান; (চ) ‘‘পরিচালনা পরিষদ’’ অর্থ ধারা ৯ এর অধীন গঠিত ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদ; (ছ) ‘‘বিধি’’ অর্থ ধারা ১৬ এর অধীন প্রণীত বিধি; (জ) ‘‘সভাপতি’’ অর্থ ধারা ৯ এর অধীন গঠিত পরিচালনা পরিষদের সভাপতি।