৭। (১) Cadet College Ordinance, 1964 (Ordinance No. II of 1964), অতঃপর উক্ত Ordinance বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত করা হইল। (২) উপ-ধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও, উক্ত Ordinance এর অধীন - (ক) প্রতিষ্ঠিত কলেজসমূহ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত কলেজ বলিয়া গণ্য হইবে, এবং উক্ত কলেজে কর্মরত সকল কর্মচারী এই আইনের অধীন কর্মচারী বলিয়া গণ্য হইবেন; (খ) অনিষ্পন্ন বা চলমান কার্যক্রম এমনভাবে নিষ্পন্ন করিতে হইবে বা চলমান থাকিবে যেন উক্ত Ordinance রহিত হয় নাই; (গ) প্রণীত কোন বিধি, প্রবিধান বা জারীকৃত কোন আদেশ বা প্রজ্ঞাপন, এই আইনের সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে, এই আইনের অধীন জারীকৃত হইয়াছে বলিয়া গণ্য…