১৩। (১) পরিচালনা পরিষদের নির্দেশনায় কলেজসমূহ বার্ষিক প্রতিবেদন প্রস্তুত করিয়া সংশ্লিষ্ট শিক্ষাবর্ষ সমাপ্তির ৩ (তিন) মাসের মধ্যে সরকার, কেন্দ্রীয় পরিষদ ও পরিচালনা পরিষদের নিকট পেশ করিবে। (২) সরকার বা, ক্ষেত্রমত, কেন্দ্রীয় পরিষদ, উপ-ধারা (১) এর অধীন পেশকৃত বার্ষিক প্রতিবেদন পর্যালোচনা করিয়া, কোন বিষয়ে পরিচালনা পরিষদ কর্তৃক কোন ব্যবস্থা গ্রহণ আবশ্যক মনে করিলে, পরিচালনা পরিষদকে উহা অবহিত করিবে, এবং পরিচালনা পরিষদ, যেইরূপ উপযুক্ত মনে করিবে সেইরূপ ব্যবস্থা গ্রহণ করিয়া তদ্কর্তৃক গৃহীত ব্যবস্থা সম্পর্কে সরকারকে বা, ক্ষেত্রমত, কেন্দ্রীয় পরিষদকে অবহিত করিবে।