১২। (১) পরিচালনা পরিষদ ক্যাডেট কলেজের নির্বাহী পরিষদ হিসাবে দায়িত্ব পালন করিবে, এবং এই আইনের অন্যান্য বিধান ও পরিচালনা পরিষদকে প্রদত্ত ক্ষমতা সাপেক্ষে, কলেজের কার্যক্রম ও বিষয় সম্পত্তির সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধান করিবে। (২) কলেজের যাবতীয় পরিসম্পদ পরিচালনা পরিষদের অধীন ন্যস্ত থাকিবে। (৩) এই আইনের অন্যান্য বিধান সাপেক্ষে, পরিচালনা পরিষদ, অন্যান্য বিষয়ের মধ্যে, নিম্নবর্ণিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করিবে, যথা:- (ক) কলেজের সম্পত্তি ও তহবিল ধারণ, নিয়ন্ত্রণ ও পরিচালনা; (খ) কলেজের সাধারণ সিলমোহরের আকৃতি নির্ধারণ এবং উহার হেফাজত ও ব্যবহার নিয়ন্ত্রণ; (গ) সরকারের নিকট কলেজের আর্থিক চাহিদার…