১০। (১) এই ধারার অন্যান্য বিধানাবলি সাপেক্ষে, পরিচালনা পরিষদ উহার সভার কার্যপদ্ধতি নির্ধারণ করিতে পারিবে। (২) পরিচালনা পরিষদের সভা সভাপতি কর্তৃক নির্ধারিত তারিখ, সময় ও স্থানে অনুষ্ঠিত হইবে। (৩) মোট সদস্য সংখ্যার অন্যূন অর্ধেক সদস্যের উপস্থিতিতে পরিচালনা পরিষদের সভার কোরাম গঠিত হইবে। (৪) সভাপতি পরিচালনা পরিষদের সকল সভায় সভাপতিত্ব করিবেন। (৫) সভায় উপস্থিত সংখ্যাগরিষ্ঠ সদস্যের সম্মতির ভিত্তিতে সভার সিদ্ধান্ত গৃহীত হইবে। (৬) উপস্থিত সদস্যগণের সংখ্যাগরিষ্ঠ ভোটে সভার সিদ্ধান্ত গৃহীত হইবে এবং ভোটের সমতার ক্ষেত্রে সভাপতিত্বকারী ব্যক্তির দ্বিতীয় বা নির্ণায়ক ভোট প্রদানের ক্ষমতা থাকিবে।