৮৷ তফসিলে উল্লেখিত- (ক) প্রথম শ্রেণীর গেজেটেড পদসমূহ পারস্পরিক; এবং (খ) দ্বিতীয় শ্রেণীর গেজেটেড পদসমূহ পারস্পরিক- বদলীযোগ্য পদ হইবে এবং উক্ত পদসমূহে কর্মরত যে কোন কর্মকর্তাকে কর্তৃপক্ষ নির্বাহী আদেশ দ্বারা জাতীয় রাজস্ব বোর্ডের অধঃস্তন শুল্কভবন, শুল্ক, আবগারী ও ভ্যাট কমিশনারেট বা পরিদপ্তরে সমমর্যাদার অন্য যে কোন পদে বদলী করিতে পারিবে৷