৭৷ (১) কোন স্থায়ী শূন্য পদে নিয়োগের জন্য বাছাইকৃত ব্যক্তিকে- (ক) সরাসরি নিয়োগের ক্ষেত্রে, উক্ত পদে যোগদানের তারিখ হইতে দুই বত্সরের জন্য; এবং (খ) পদোন্নতির মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে, উক্ত পদে যোগদানের তারিখ হইতে এক বত্সরের জন্য- শিক্ষানবিস হিসাবে নিয়োগ করা যাইবে৷ (২) নিয়োগকারী কর্তৃপক্ষ অপরিহার্য মনে করিলে, উক্তরূপ অপরিহার্যের কারণ লিপিবদ্ধ করিয়া, কোন শিক্ষানবিসের শিক্ষানবিসী মেয়াদ এইরূপে বৃদ্ধি করিতে পারিবে যাহাতে এক বা একাধিকবারে বর্ধিত মেয়াদ সর্বসাকুল্যে দুই বত্সরের অধিক না হয়৷ (৩) কোন ব্যক্তিকে কোন পদে স্থায়ী করা হইবে না, যদি তিনি জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নির্ধারিত কোন প্রশিক্ষণ বা…