৬৷ (১) কোন পদে পদোন্নতির মাধ্যমে নিয়োগদানের উদ্দেশ্যে নিয়োগকারী কর্তৃপক্ষ এক বা একাধিক বাছাই কমিটি গঠন করিতে পারিবে এবং এতদুদ্দেশ্যে গঠিত বাছাই কমিটি, কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে, প্রার্থী বাছাই করিবার পর নিয়োগকারী কর্তৃপক্ষের নিকট সুপারিশ পেশ করিবে এবং বাছাই কমিটির সুপারিশের ভিত্তিতে নিয়োগকারী কর্তৃপক্ষ, কমিশনের সুপারিশ সাপেক্ষে, উক্ত পদে নিয়োগদান করিতে পারিবে৷ (২) তফসিলে উল্লেখিত যোগ্যতা সাপেক্ষে, কোন কর্মকর্তা বা কর্মচারীকে জ্যেষ্ঠতা ও মেধার ভিত্তিতে কোন পদে পদোন্নতির মাধ্যমে নিয়োগ করা যাইবে: তবে শর্ত থাকে যে, কোন কর্মকর্তা বা কর্মচারী কেবলমাত্র জ্যেষ্ঠতার কারণে অধিকার হিসাবে…