৫৷ (১) কোন ব্যক্তি কোন পদে সরাসরি নিয়োগের জন্য যোগ্য বলিয়া বিবেচিত হইবেন না, যদি তিনি- (ক) বাংলাদেশের নাগরিক না হন, অথবা বাংলাদেশের স্থায়ী বাসিন্দা না হন, অথবা বাংলাদেশের ডমিসাইল না হন; (খ) এমন কোন ব্যক্তিকে বিবাহ করেন, অথবা বিবাহ করিবার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন, যিনি বাংলাদেশের নাগরিক নহেন ৷ (২) কোন ব্যক্তিকে কোন পদে সরাসরি নিয়োগ করা যাইবে না, যদি নিয়োগের জন্য বাছাইকৃত উক্ত ব্যক্তির- (ক) স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক কর্তৃক গঠিত মেডিকেল বোর্ড অথবা, ক্ষেত্র বিশেষে, তত্কর্তৃক মনোনীত কোন স্বাস্থ্য কর্মকর্তা এই মর্মে প্রত্যয়ন না করেন যে, উক্ত ব্যক্তি…