৪৷ (১) তফসিলে বর্ণিত বিধান সাপেক্ষে, কোন পদে নিম্্নলিখিত পদ্ধতিতে নিয়োগ করা যাইবে, যথা:- (ক) সরাসরি নিয়োগের মাধ্যমে, (খ) পদোন্নতির মাধ্যমে ৷ (২) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার শূন্য পদ কেবলমাত্র পদোন্নতির মাধ্যমে পূরণ করা হইবে এবং দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তার মোট পদের অন্যুন ৫০% পদ সরাসরি নিয়োগের মাধ্যমে; এবং অনূর্ধ ৫০% পদ তফসিলে উল্লেখিত ফিডার পদধারীদের মধ্য হইতে পদোন্নতির মাধ্যমে পূরণ করা হইবে ৷ (৩) কোন ব্যক্তিকে কোন পদে নিয়োগ করা যাইবে না, যদি উক্ত পদে নিয়োগলাভের জন্য তাহার প্রয়োজনীয় যোগ্যতা না থাকে এবং সরাসরি নিয়োগের ক্ষেত্রে, তাহার বয়স, সরকার কর্তৃক সময় সময় জারীকৃত নির্দেশ…