২৷ বিষয় কিংবা প্রসংগের পরিপন্থী কিছু না থাকিলে, এই আইনে,- (ক) “কমিশন” অর্থ বাংলাদেশ সরকারী কর্ম কমিশন; (খ) “কর্তৃপক্ষ” অর্থ জাতীয় রাজস্ব বোর্ড বা ইহার নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা; (গ) “কর্মকর্তা” অর্থ জাতীয় রাজস্ব বোর্ডের অধঃস্তন সকল শুল্কভবন, শুল্ক, আবগারী ও ভ্যাট কমিশনারেট এবং পরিদপ্তরের কেবল তফসিলের কলাম ২এ উল্লেখিত পদগুলিতে কর্মরত ক্যাডার বহির্ভূত প্রথম ও দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তা; (ঘ) “কর্মচারী” অর্থ জাতীয় রাজস্ব বোর্ডের অধঃস্তন সকল শুল্কভবন, শুল্ক, আবগারী ও ভ্যাট কমিশনারেট এবং পরিদপ্তরের কেবল তফসিলের ক্রমিক নং ২এর বিপরীতে কলাম ৪এ উল্লেখিত পদগুলিতে কর্মরত কর্মচারী; (ঙ)…