৯৷ নিম্নবর্ণিত ব্যক্তির ক্ষেত্রে লাইসেন্স ইস্যু করা যাইবে না, যদি আবেদনকারী- (ক) বাংলাদেশের নাগরিক ও অধিবাসী না হন; বা (খ) কোন বিদেশী কোম্পানী, যাহা বিদেশী আইনে নিবন্ধিত ও পরিচালিত; বা (গ) কোন কোম্পানী যাহার ২০% এর অধিক শেয়ার কোন বিদেশী নাগরিকের বা কোম্পানীর; বা (ঘ) বিদেশী নাগরিক এর মালিকানা দ্বারা পরিচালিত হয়৷