৭৷ (১) ডিসট্রিবিউটর ও সেবাদানকারীর প্রতিটি লাইসেন্সের মেয়াদ ২ (দুই) বত্সর হইবে৷ (২) মেয়াদোত্তীর্ণ হইবার অন্যুন ৩০ (ত্রিশ) দিন পূর্বে ডিসট্রিবিউটর এবং সেবাপ্রদানকারীকে ইস্যুকৃত লাইসেন্সটি নবায়ন করিবার জন্য লাইসেন্সিং কর্তৃপক্ষ বরাবরে নির্ধারিত ফরম অনুসারে আবেদনপত্র দাখিল করিতে হইবে এবং আবেদনপত্রের সাথে নির্ধারিত নবায়ন ফি জমা দিতে হইবে৷ (৩) এই আইনের অধীন প্রদত্ত লাইসেন্স হস্তান্ততরযোগ্য নহে (non-transferable)৷ (৪) লাইসেন্সিং কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত প্রতিটি লাইসেন্সে নিম্নবর্ণিত শর্তাবলীর উল্লেখ থাকিবে, যথাঃ- (ক) লাইসেন্সগ্রহিতা কর্তৃক এই আইন ও বিধি প্রতিপালন; (খ) লাইসেন্সগ্রহিতা কর্তৃক সরকার…