৫৷ (১) ডিসট্রিবিউটর এবং সেবাপ্রদানকারী হিসাবে কার্যক্রম পরিচালনা করিতে ইচ্ছুক ব্যক্তিকে লাইসেন্সের জন্য লাইসেন্সিং কর্তৃপক্ষের নিকট নির্ধারিত ফরম অনুসারে আবেদনপত্র দাখিল করিতে হইবে এবং আবেদনপত্রের সাথে নির্ধারিত লাইসেন্স ফি জমা দিতে হইবে৷ (২) উপ-ধারা (১) এর অধীন আবেদনপত্র প্রাপ্তির পর লাইসেন্সিং কর্তৃপক্ষ আবেদনপত্রের সাথে দাখিলীয় সকল তথ্যাদির সঠিকতা সম্পর্কে নিশ্চিত হইবে৷ (৩) লাইসেন্সিং কর্তৃপক্ষ- (ক) সেবাপ্রদানকারী কর্তৃক আবেদনপত্র দাখিল হইবার অনধিক ৩০ (ত্রিশ) দিনের মধ্যে সেবাপ্রদানকারী বরাবরে; এবং (খ) ডিসট্রিবিউটর কর্তৃক আবেদনপত্র দাখিল হইবার পর উহা অনতিবিলম্বে সরকারের নিকট অনুমোদনের জন্য…