৪৷ (১) এই আইনের অধীন লাইসেন্সপ্রাপ্ত না হইয়া কোন ব্যক্তি ডিসট্রিবিউটর বা সেবাপ্রদানকারী হিসাবে কার্যক্রম পরিচালনা করিতে পারিবে না৷ (২) এই আইন বলবত্ হইবার পূর্বে কোন ব্যক্তি ডিসট্রিবিউটর বা সেবাপ্রদানকারী হিসাবে কার্যক্রম পরিচালনার জন্য লাইসেন্স প্রাপ্ত হইয়া থাকিলে উক্ত আইন বলবত্ হইবার অনধিক ৩০ (ত্রিশ) দিনের মধ্যে তদ্কর্তৃক লাইসেন্সিং কর্তৃপক্ষের নিকট লাইসেন্সের জন্য ধারা ৫ এর বিধান অনুসারে পুনরায় আবেদনপত্র দাখিল করিতে হইবে৷ (৩) লাইসেন্সিং কর্তৃপক্ষ কর্তৃক উপ-ধারা (২) এর অধীন দাখিলকৃত আবেদনপত্র আগ্রাহ্য বা প্রত্যাখ্যাত না হওয়া পর্যন্ত আবেদনকারী তাহার কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখিতে পারিবে৷…