৩১৷ এই আইন বা বিধির অধীন সরল বিশ্বাসে কৃত কোন কাজের ফলে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হইলে বা ক্ষতিগ্রস্ত হইবার সম্ভাবনা থাকিলে তজ্জন্য সরকারের বা, ক্ষেত্রমত, লাইসেন্সিং কর্তৃপক্ষ বা লাইসেন্সিং কর্তৃপক্ষের অধীনস্থ অন্য কোন কর্মকর্তার বিরুদ্ধে কোন আইনগত কার্যক্রম গ্রহণ করা যাইবে না৷