২৩৷ (১) ধারা ১০ এর অধীন যন্ত্রপাতি আটকের অনধিক ৩০ (ত্রিশ) দিনের মধ্যে লাইসেন্সবিহীন ব্যক্তিকে ধারা ৪ এর অধীন লাইসেন্স গ্রহণ করিতে হইবে, অন্যথায় আটককৃত যন্ত্রপাতি সরকার বরাবরে বাজেয়াপ্ত হইেবঃ তবে শর্ত থাকে যে, আটককৃত যন্ত্রপাতি বাজেয়াপ্তির পূর্বে লাইসেন্সিং কর্তৃপক্ষ উক্ত ব্যক্তিকে লিখিতভাবে নোটিশ প্রদান করিয়া আত্মপক্ষ সমর্থনের যুক্তিসংগত সুযোগ প্রদান করিবে৷ (২) উপ-ধারা (১) এর অধীন যন্ত্রপাতি বাজেয়াপ্তি সত্ত্বেও উক্ত ব্যক্তি বিনা লাইসেন্সে কেব্ল্ টেলিভিশন নেটওয়ার্ক কার্যক্রম পরিচালনা করিবার জন্য এই আইনের বিধান লঙ্ঘন করিয়াছেন বলিয়া গণ্য হইবেন৷