২৷ বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কিছু না থাকিলে, এই আইনে- (১) “অনুষ্ঠান” অর্থে কেব্ল্ নেটওয়ার্কে সম্প্রচারিত অনুষ্ঠান যথা- চলচ্চিত্র, ফিচার, নাটক, ধারাবাহিক নাটক, নৃত্য, সংগীত, ক্রীড়া, বিজ্ঞাপন, ম্যাগাজিন অনুষ্ঠান, যে কোন সবাক বা নির্বাক শৈলী উপস্থাপন, যে কোন প্রতিবেদনও সংবাদসহ প্রচারিত যে কোন অনুষ্ঠানকে বুঝাইবে; এবং ভিডিও ক্যাসেট রেকর্ডার, ভিডিও ক্যাসেট প্লেয়ার, ভিডিও ক্যাসেট ডিস্ক, ডিজিটাল ভিডিও ডিস্ক ও অন্যান্য প্রযুক্তি দ্বারা পরিবেশিত যে কোন অনুষ্ঠান এবং অশ্লীল অনুষ্ঠানও উহার অন্তর্ভূক্ত হইবে; (২) “অশ্লীল অনুষ্ঠান” অর্থে ধারা ১৯ এর উপ-ধারা (৯) এ উল্লিখিত যে কোন বা সকল প্রকার সম্প্রচারিত…